পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ঘূর্ণিঝড় 'অর্ণবে'র মতোই শক্তিশালী: মদন মিত্র
About this video
পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি ঘূর্ণিঝড় 'অর্ণবে'র মতোই শক্তিশালী: মদন মিত্র is a video by ETVBHARAT, published on October 28, 2026. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from ETVBHARAT below.
Description
<p>তৃণমূলের বিরোধী দলনেতা বাছাইকে কেন্দ্র করে যে বিতর্ক ও তার জেরে ঘাসফুল শিবিরের দুই ভাগ হয়ে যাওয়া, সেই পর্বে সাম্প্রতিক সময়ে কিছু বদল আসতে শুরু করেছে ৷ আর তা হল, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ে</a>র হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল তথা হালের 'গণতান্ত্রিক তৃণমূলে' নাম লেখানো অনেক বিধায়কই 'ঘর ওয়াপসি' করতে চাইছেন ৷ যাঁদের মধ্যে অন্যতম শিউলি সাহা ৷ একে-একে বিধায়করা সুর বদলাতে শুরু করায় নড়েচড়ে বসছে 'গণতান্ত্রিক তৃণমূল' নেতৃত্ব ৷ যা নিয়ে সরাসরি না-হলেও, সাংবাদিক বৈঠক করে ঋতব্রতপন্থী কামারহাটির বিধায়ক মদন মিত্র দাবি করলেন, রাজ্যে বিজেপিকে হারাতে হলে একমাত্র ভরসা 'গণতান্ত্রিক তৃণমূল' ৷</p><p>মদন মিত্রের কথায়, "এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির অবস্থা হল ঘূর্ণিঝড় 'অর্ণবে'র মতোই শক্তিশালী ৷ এর বিরুদ্ধে আসল লড়াই করতে পারবে একমাত্র 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস' ৷ আর যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, তাঁদের কাছে প্রশ্ন থাকবে আপনারা কি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই চান, নাকি যুদ্ধ-যুদ্ধ খেলা চান ?"</p><p>মদন মিত্র দাবি করেছেন, লক্ষ লক্ষ কর্মী 'গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে'র সদস্য হওয়ার জন্য আবেদনপত্র পূরণ করে জমা দিয়েছেন ৷ তাই আগামী দিনে 'মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর সঙ্গে থাকলে কোনও লাভ হবে না-বলে দাবি করেন তিনি ৷ পাশাপাশি, মমতার বিরুদ্ধে এখনও বিজেপির সঙ্গে 'সেটিং' করে চলার অভিযোগ তুলেছেন কামারহাটির বিধায়ক ৷</p>