Dailymotion

মজুত বাজিতে আগুন লেগে ভস্মীভূত 5 দোকান, দমকলের বিরুদ্ধে ক্ষোভ

ETVBHARAT10/28/2026

About this video

মজুত বাজিতে আগুন লেগে ভস্মীভূত 5 দোকান, দমকলের বিরুদ্ধে ক্ষোভ is a video by ETVBHARAT, published on October 28, 2026. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from ETVBHARAT below.

Description

<p>ভোররাতের নিস্তব্ধতা ভেঙে পরপর বাজির শব্দে ঘুম ভাঙল আলিপুরদুয়ারের মাদারিহাটের টোটোপাড়া মোড়ের বাসিন্দাদের ৷ বাইরে বেরিয়ে তাঁরা দেখলেন এলাকার পাঁচটি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে ৷ আর আগুনের উৎস পাশের একটি দোকান ৷ অভিযোগ, সেই দোকানে নিষিদ্ধ আতশবাজি মজুত করা ছিল ৷ সেগুলিতে আগুন</a> ধরে আশেপাশের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে ৷ ঘটনায় দমকলের বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ উঠেছে ৷</p><p>দমকল বিভাগে ফোন করা হলে, কাছে থাকা বীরপাড়া ফায়ার স্টেশন থেকে কোনও সাহায্য এসে পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ঋত্বিক সাহা ৷ বরং দূরের ফালাকাটা ফায়ার স্টেশন ও তার এক ঘণ্টা বাদে হ্যামিলটনগঞ্জ থেকে দমকল এসে পৌঁছায় ৷ তবুও, সবচেয়ে কাছে থাকা বীরপাড়া ফায়ার স্টেশন কোনও সাহায্য করেনি বলে অভিযোগ ৷ তবে, কীভাবে ওই দোকানে আগুন ধরেছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷</p><p>এমনকী আগুন লাগার এক ঘণ্টা 10 মিনিট পরে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে বলে অভিযোগ ৷ ফলে পাঁচটি দোকান সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে ৷ অভিযোগ, একটি দোকানে লঙ্কা বোম, চকোলেট বোম, তুবড়ি-সহ বিভিন্ন বাজি মজুত করা ছিল ৷ ঋত্বিক সাহার কথায়, প্রথমে তাঁর নিজের দোকানে আগুন লাগেনি ৷ কিন্তু, চোখের সামনেই আগুন ছড়িয়ে পড়ে তাঁর ফাস্ট ফুডের দোকানটিও পুড়ে যায় ৷ বারবার দমকলকে খবর দেওয়া সত্ত্বেও, এক ঘণ্টার বেশি সময় পরে ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় ৷</p>