ঘূর্ণিঝড় 'অর্ণব' আতঙ্কের মাঝেই রাস্তায় ঘুরছে কুমির ! সুন্দরবনে শোরগোল
About this video
ঘূর্ণিঝড় 'অর্ণব' আতঙ্কের মাঝেই রাস্তায় ঘুরছে কুমির ! সুন্দরবনে শোরগোল is a video by ETVBHARAT, published on October 28, 2026. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from ETVBHARAT below.
Description
<p>Crocodile in Locality: ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর প্রভাব নিয়ে আতঙ্কিত রয়েছেন উপকূলবাসী ৷ এরই মাঝে হঠাৎ সুন্দরবনের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেল কুমিরকে ৷ স্থানীয়দের নজরে আসতেই শোরগোল পড়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পাথরপ্রতিমা বনদফতরের কর্মীরা । পরিস্থিতি সামাল দিতে শুরু হয় উদ্ধারকাজ । </p><p>বনকর্মীদের তৎপরতায় শেষ পর্যন্ত ছোট কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয় । এরপর সেটিকে নিজেদের হেফাজতে নেন বনদফতরের কর্মীরা । উদ্ধার হওয়া কুমিরটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে । শারীরিক অবস্থা খতিয়ে দেখার পর উপযুক্ত পরিবেশে সেটিকে নদীতে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে । </p><p>দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী বলেন, "পাথরপ্রতিমার বিভিন্ন নদী ও খাঁড়িতে সাধারণত কুমিরের বসবাস রয়েছে । পূর্ণিমার কোটালের জেরে ও জোয়ারের প্রভাবে কুমিরটি লোকালয়ের দিকে চলে এসে থাকতে পারে । স্থানীয় বাসিন্দারা কুমিরের উপস্থিতি দেখতে পেয়ে বনদফতরকে খবর দেন । খবর পাওয়ার পরই বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে উদ্ধার করেন ।"</p><p>বনদফতরের তৎপরতায় কুমির উদ্ধার হওয়ায় আপাতত স্বস্তি ফিরেছে এলাকায় । তবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা ও কোটালের আবহে পাথরপ্রতিমার এই ঘটনা নতুন করে সতর্ক করল উপকূলবাসীকে । কুমির দেখতে পেলে তার কাছে যাওয়া, উত্ত্যক্ত করা কিংবা নিজে থেকে উদ্ধারের চেষ্টা না করে দ্রুত বনদফতরকে খবর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে ।</p>