আরোহীকে হেলমেট পরালেন জেলা পুলিশ সুপার ! 300 বাইক নিয়ে পথ নিরাপত্তার প্রচার জলপাইগুড়িতে
About this video
আরোহীকে হেলমেট পরালেন জেলা পুলিশ সুপার ! 300 বাইক নিয়ে পথ নিরাপত্তার প্রচার জলপাইগুড়িতে is a video by ETVBHARAT, published on October 27, 2026. Stream it on TubeSearch Pro for a clean, distraction-free viewing experience and explore more related videos from ETVBHARAT below.
Description
<p>পথ নিরাপত্তা, সাইবার প্রতারণা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং পুলিশের বিভিন্ন হেল্পলাইন নম্বর মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিশাল বাইক র্যালির আয়োজন করল জলপাইগুড়ি জেলা পুলিশ । মঙ্গলবার সকালে বানারহাট থানা থেকে র্যালির সূচনা হয় । নেতৃত্বে ছিলেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সুজাতা কুমারী বীণাপাণি । র্যালিতে অংশ নেয় 300টি বাইক । বানারহাট থেকে শুরু হওয়া র্যালি লুকসান, নাগরাকাটা, চালসা, মেটেলি হয়ে ডামডিম মোড়ে পৌঁছয় । এরপর ওদলাবাড়ি চৌপথিতে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক সভা ৷ কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল হেলমেটবিহীন বাইক চালকদের সচেতন করা । জেলা পুলিশ সুপার-সহ অন্য আধিকারিকরা কয়েকজন বাইক চালকের হাতে হেলমেট</a> তুলে দেন এবং নিরাপদে গাড়ি চালানোর বার্তা দেন । নিয়ম না মানা হলে পরবর্তীতে পুলিশ কড়া পদক্ষেপ নেবে বলেও পথচারীদের নির্দেশ দেওয়া হয় পুলিশের তরফে । </p><p>জেলা পুলিশ সুপার জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে 31 অক্টোবর পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানর মাধ্যমে রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হচ্ছে । পুলিশের সঙ্গে সাধারণ মানুষের নিবিড় যোগাযোগ গড়ে তোলা, তরুণ প্রজন্মকে খেলাধুলোয় উৎসাহিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার ছাড়াও ছিলেন জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার শ্রীনিবাস এম পি (হেডকোয়ার্টার), সৌতম ব্যানার্জি (গ্রামীণ), মালবাজারের মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার-সহ অন্যান্যরা। ওদলাবাড়ি থেকে পরবর্তীতে র্যালি রওনা দেয় ক্রান্তির উদ্দেশ্যে। লাটাগুড়িতে এই র্যালি শেষ হয়। </p>